ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি সচল হওয়ায় স্বস্তিতে শি জিনপিং, চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি দ্রুত খুলে যাওয়ায় চীনা প্রেসিডেন্ট অত্যন্ত আনন্দিত।

একই সঙ্গে নিজের আসন্ন চীন সফর নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটিকে ‘বিশেষ এবং সম্ভবত ঐতিহাসিক’ হতে যাচ্ছে বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, দুই দেশের শীর্ষ নেতার এই সাক্ষাতের মাধ্যমে অনেক বড় কিছু অর্জন সম্ভব হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। ট্রাম্পের এই বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে। বিশেষ করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের বরফ গলবে কি না, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালি সচল হওয়ায় স্বস্তিতে শি জিনপিং, চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬