ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক ও নৌ অবরোধ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানান। তিনি স্পষ্ট করে বলেছেন, এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াত করতে হলে ভবিষ্যতে ইরানের অনুমতির প্রয়োজন হতে পারে।

গালিবাফ তার বার্তায় উল্লেখ করেন, হরমুজ প্রণালি খোলা রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত কোনো সামাজিক মাধ্যমের আলোচনায় নয়, বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে মাঠ পর্যায়ে নেওয়া হবে। সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার এই কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন যে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে ইতিবাচক বললেও সাফ জানিয়ে দিয়েছেন যে, সংঘাত পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ওয়াশিংটনের এমন অনমনীয় অবস্থানের জবাবেই তেহরান এখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের হুমকি দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬