ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

চুক্তি না হলে ইরানে ফের বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে যদি কোনো স্থায়ী ও দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত না হয়, তবে ইরানে পুনরায় বোমা হামলা শুরু হতে পারে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে, সমঝোতা না হলে যুদ্ধবিরতি তুলে নিয়ে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

উল্লেখ্য যে, দুই দেশের মধ্যে বিদ্যমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে বর্তমানে পরোক্ষ আলোচনা চললেও প্রথম দফার বৈঠকে কোনো সুনির্দিষ্ট সমঝোতা হয়নি। হোয়াইট হাউস একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

চুক্তি না হলে ইরানে ফের বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬