চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের সম্ভাব্য বৈঠক নিয়ে অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বৈঠককে ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের মতে, এই আলোচনা থেকে বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে উল্লেখযোগ্য কিছু অর্জন করা সম্ভব হতে পারে।
পোস্টে ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট বেশ সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, মে মাসের মাঝামাঝি সময়ে হতে যাওয়া এই বৈঠকটি মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক দেশ হিসেবে চীন তাদের জ্বালানি সরবরাহের প্রধান উৎস মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী।
রিপোর্টারের নাম 






















