ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার: বাবুগঞ্জে সংসদ সদস্য জয়নুল আবেদীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বর্তমান প্রজন্মের মেয়েদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মা ও শিক্ষিত পরিবারের কোনো বিকল্প নেই।

শুক্রবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সংসদ সদস্য আরও বলেন, নারী শিক্ষার প্রসারে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো সরকারের অগ্রাধিকার। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং সামনের সড়কটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার: বাবুগঞ্জে সংসদ সদস্য জয়নুল আবেদীন

আপডেট সময় : ১১:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬