ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ডস্টোরেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ডস্টোরেজেই কর্মরত ছিলেন।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, তুষার ও তার সহকর্মীরা রাতে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার ভোরে তাকে কর্মস্থলে না পেয়ে সহকর্মীরা কোল্ডস্টোরেজের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ডস্টোরেজের পূর্ব পাশের ছাদের নিচে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জীবননগর থানার তদন্ত কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্তানকে আছড়ে হত্যার দায়ে বাবা রিমান্ডে

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬