ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিয়ানমার সরকার অং সান সু চির সাজার মেয়াদ কমাল

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমিয়েছে দেশটির সামরিক সরকার। নববর্ষের সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে বলে জানিয়েছেন সু চির আইনজীবী।

তবে নোবেল বিজয়ী এই নেত্রী বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উসকানি, দুর্নীতি, নির্বাচনি জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগে সু চি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি ২০২১ সালের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

মিয়ানমার সরকার অং সান সু চির সাজার মেয়াদ কমাল

আপডেট সময় : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬