আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সংবাদ সংস্থাটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, কেবল গোলাবর্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ইসরাইলি বাহিনী। ওই সব এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এর পাশাপাশি, পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমাঞ্চলে এসব বিমানের উড্ডয়ন অব্যাহত রয়েছে, যা যুদ্ধবিরতির শর্তাবলীকে চরমভাবে লঙ্ঘন করছে।
রিপোর্টারের নাম 






















