একজন ব্যক্তি আসরের নামাজ আদায়ের পর এক রোগীকে রক্তদান করেন। রক্তদানের পর চামড়ায় সামান্য রক্ত লেগে থাকে, যা গড়িয়ে পড়ার মতো ছিল না এবং টিস্যু দিয়ে মুছে ফেলা হয়। এরপর তিনি অজু আছে মনে করে মাগরিবের নামাজ আদায় করেন। প্রশ্ন উঠেছে, রক্তদানের এই ঘটনায় তার অজু ভেঙেছে কিনা এবং সেই নামাজ সহিহ হয়েছে কিনা।
ইসলামিক ফতোয়া অনুযায়ী, রক্তদানের কারণে অজু ভেঙে যায়। শরীর থেকে গড়িয়ে পড়ার পরিমাণ রক্ত বের হলেই অজু ভঙ্গ হয়, তা চামড়ায় গড়িয়ে পড়ুক বা না পড়ুক। এমনকি সিরিঞ্জের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হলেও অজু ভেঙে যাবে। সুতরাং, রক্তদানের পর অজু না করে নামাজ আদায় করা সহিহ হয়নি। এই নামাজগুলো পরে অবশ্যই কাজা করতে হবে।
রিপোর্টারের নাম 

























