পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ১৪৪৭ হিজরি সনের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শনিবার সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকটি টেলিফোন নম্বর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) উন্মুক্ত রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























