ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ বুঝতে মোড়কের সামনে সতর্কবার্তা চালুর দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের ৯৭ শতাংশ মানুষ নিয়মিত প্যাকেটজাত খাবার গ্রহণ করলেও অধিকাংশ ভোক্তা প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টি তথ্য বুঝতে পারেন না। ফলে তারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। এই সমস্যা সমাধানে অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সম্মুখভাগে সহজ ও স্পষ্ট স্বাস্থ্য সতর্কবার্তা (এফওপিএল) চালুর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় জানানো হয়, বিশ্বের ৪৪টি দেশে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে, যার মধ্যে ১০টি দেশে এটি বাধ্যতামূলক। এর ফলে সেসব দেশে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা কমেছে। ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং ব্যবস্থায় খাবারে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা অতিরিক্ত কি না, তা সহজ চিহ্ন বা সতর্কবার্তার মাধ্যমে তুলে ধরা হয়, যা সাধারণ ভোক্তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় জানান, এই পদ্ধতি ভোক্তাদের পছন্দকে সীমিত করে না, বরং তাদের সচেতনভাবে খাদ্য নির্বাচনের সুযোগ দেয়। অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে এবং জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশেও দ্রুত একটি শক্তিশালী নিউট্রিয়েন্ট প্রোফাইলিং মডেলের ভিত্তিতে এই লেবেলিং ব্যবস্থা কার্যকর করা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ বুঝতে মোড়কের সামনে সতর্কবার্তা চালুর দাবি

আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬