ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান, নারীসহ ২৫ ফিলিস্তিনি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের সামরিক অভিযান ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় চালানো এই অভিযানে অন্তত ২৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন নারীও রয়েছেন। তল্লাশি ও অভিযানের সময় বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নাবলুস শহরের পূর্বাঞ্চলে ইউসুফ নবীর মাজার এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশ নিশ্চিত করতে বিশাল সেনা বহর অভিযান চালায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে ইসরায়েলি সেনারা সরাসরি গুলি বর্ষণ করে। এছাড়া কালকিলিয়া, রামাল্লাহ এবং হেবরনসহ বেশ কিছু এলাকায় বিশেষ বাহিনী তল্লাশি চালিয়েছে। সামরিক চেকপোস্ট বসানোর ফলে ওই অঞ্চলের সাধারণ যান চলাচল ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর পাশাপাশি ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন সাধারণ ফিলিস্তিনিরা। হেবরনের কাছে বসতি স্থাপনকারীদের পিপার স্প্রে হামলায় এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াদি আব্বাস অঞ্চলেও পৃথক হামলায় এক ফিলিস্তিনি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনিদের ওপর এমন ধারাবাহিক অভিযানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান, নারীসহ ২৫ ফিলিস্তিনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬