ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি সংসদকে অবহিত করেন যে, গত ১৬ বছরে প্রশাসনে দলীয়করণের মাধ্যমে নিয়োগের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অনেক কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, গত দেড় দশকে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬