ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি এই সম্মাননা পদক গ্রহণ করেন। দেশের গণতন্ত্র রক্ষা, নারী শিক্ষা এবং দেশ গঠনে বিশেষ অবদানের জন্য সরকার এ বছর তাকে এই মরণোত্তর পদকে ভূষিত করে।

অনুষ্ঠানে জাইমা রহমান তার পিতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, খালেদা জিয়া ছাড়াও এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্তদের তালিকায় হানিফ সংকেত, ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার মতো বরেণ্য ব্যক্তিদের নাম রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬