ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ) এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার বিদায়ী কমিটির দায়িত্বশীলদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মো. মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ গোলাম মোস্তফা ও মো. মিজানুর রহমান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি আগামী দুই বছর সংগঠনটিকে আরও গতিশীল ও প্রকৌশলীবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। ঢাকা ওয়াসার পেশাদারিত্ব বজায় রেখে এসোসিয়েশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করাই এই কমিটির মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 





















