ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পপুলার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ২ দিন ছুটির সুবিধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

এই পদের জন্য আবেদনকারীকে ফার্মেসি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর (বি.ফার্ম বা এম.ফার্ম) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে এবং নারী-পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস, লাভ বোনাস এবং গ্রুপ বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যাতায়াতের জন্য পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

পপুলার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি, সপ্তাহে ২ দিন ছুটির সুবিধা

আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬