ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রামেক হাসপাতালে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে হামের উপসর্গ নিয়ে ১৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

রামেক হাসপাতালে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬