ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় পবিত্র হজের সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কে হজযাত্রীদের সচেতন করতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রায় দুই শতাধিক হজে গমনেচ্ছুক ব্যক্তি অংশগ্রহণ করেন।

মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম। তারা হজযাত্রীদের হজের ধর্মীয় তাৎপর্য, ইবাদতের সঠিক নিয়ম এবং সৌদি আরবে অবস্থানকালীন পালনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজক পক্ষ জানায়, হজযাত্রীরা যাতে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই এবং নির্ভুলভাবে তাদের ধর্মীয় ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হুমায়ন কবীর চৌধুরী, মুফতি গোলাম আযম আব্দুল্লাহ এবং মাওলানা মাসউদ হোসাইনসহ বিভিন্ন এলাকা থেকে আসা হজযাত্রীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়: সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬