সৌদি আরব পবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে সরকারি অনুমতি ছাড়া বিদেশি এবং সৌদির বাসিন্দারা মক্কায় প্রবেশ করতে পারবেন না। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট নেই, তারা সেখানে যেতে পারবেন না। হজের ভিসা এবং পবিত্র কাবায় কাজের অনুমতিপত্র নেই এমন সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। অনুমতিবিহীন বিদেশিদের মক্কায় প্রবেশ ঠেকাতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং চেকপয়েন্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও, আগামী ১৮ এপ্রিলের মধ্যে যাদের কাছে ওমরাহর ভিসা আছে, তাদের মক্কা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















