ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিএনপির ফাঁকা রাখা আসন থেকে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিএনপির ফাঁকা রাখা ঢাকা-৯ (সবুজবাগ, মুগদা ও মান্ডা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র  মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। 

সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন তাসনিম জারা।
নিজের মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই নেতা।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। 

আসনটিতে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেয়নি। জামায়াতে ইসলামীর প্রার্থী কবির আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

বিএনপির ফাঁকা রাখা আসন থেকে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা

আপডেট সময় : ০৩:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫