ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালালে এক হাজার ৬০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের প্রভাবে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এসব গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি, ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আরও ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০টিতে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়ের সাথে সাথে বাতিল ফ্লাইটের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আকাশসীমা ধীরে ধীরে খুলে দেওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে ফ্লাইট পরিচালনার স্বাভাবিকতা। ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালালে এক হাজার ৬০ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬