মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১০ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিকদের উসকানি দিয়ে মাঠে নামাচ্ছেন আওয়ামীপন্থি কারখানা মালিকেরা: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আওয়ামীপন্থি তৈরি পোশাক কারখানার মালিকরা কর্মীদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মাঠে নামিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও তিনি জানান।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, গাজীপুরে পুলিশের তিনটি গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বিভিন্ন স্থানে যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানে আগুন দেওয়া কিংবা সরকারি স্থাপনায় হামলা কোনো সাধারণ শ্রমিক আন্দোলনের অংশ হতে পারে না। তিনি বলেন, যারা রাজপথে বিএনপির উপস্থিতির যৌক্তিকতা নিয়ে কথা বলছেন, তারা আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতা মোকাবিলায় জামায়াত ও এনসিপির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন না কেন? রাজপথ কোনো অপশক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে পতিত শক্তির পক্ষ থেকে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, যা কার্যত আরেকটি এক-এগারো সৃষ্টির চক্রান্ত। এ অপচেষ্টা রাজনৈতিকভাবেই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশ রক্ষায় গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সাধারণ পোশাক শ্রমিকদের কোনো ধরনের রাজনৈতিক উসকানিতে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিক সমাজের ন্যায়সঙ্গত অধিকার সুরক্ষায় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে অবিচল রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিকদের উসকানি দিয়ে মাঠে নামাচ্ছেন আওয়ামীপন্থি কারখানা মালিকেরা: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬