মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১০ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৩:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। দেশের পানির ন্যায্য চাহিদা ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমরা প্রত্যাশা করছি।

প্রতিমন্ত্রী জানান, পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। আগামী ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও কমিটিতে যুক্ত রয়েছেন।

ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে খুব শীঘ্রই আনুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হবে। বিদ্যমান চুক্তি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করা হবে—তা গঠিত কমিটির পর্যালোচনার ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায়ে সম্পূর্ণ সচেষ্ট থাকবে। দেশের বর্তমান ও ভবিষ্যতের পানির চাহিদাকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে এবং পানিসংকট সমাধানে সহায়ক হয় এমন সিদ্ধান্তই নেওয়া হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হতে চলেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৩:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬