মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৭ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এলপি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে: মিয়া গোলাম পরওয়ার

  • হালনাগাদ সময় : ১০:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনরায় অস্বাভাবিক হারে বাড়ানোয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ অসহনীয় হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু দফায় দফায় দাম বাড়িয়ে কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে পারে না। এমনিতেই বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডারপ্রতি অতিরিক্ত অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে, অথচ বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন, আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বাড়ানোর অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্যের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের সমন্বয়হীনতা ও সিন্ডিকেটের দায় জনগণের ওপর চাপানো অনুচিত। অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকারি মূল্যে গ্যাস সরবরাহ এবং বাজার নজরদারি জোরদারের দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘আগের মতো গ্ল্যামারাস লাগে না’, ক্লান্তির ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন পিয়া

02 November 2026

বিমানবন্দরে হট্টগোলের মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এলপি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে: মিয়া গোলাম পরওয়ার

হালনাগাদ সময় : ১০:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬