মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৫ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংসদ সদস্য হিসেবে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

  • হালনাগাদ সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুপুর ১২টায় তাঁদের শপথ পাঠ করানো হবে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করে শপথ অনুষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। নির্বাচন কমিশন ৩১ অক্টোবর তাঁর বিজয়ের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হয়েছিল। বিজয়ী মির্জা ফয়সল আমীন তাঁর সহোদর ভাই।

অন্যদিকে সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির এলিজা জামান। আসনটির তৎকালীন সংসদ সদস্য পদত্যাগ করায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র বৈধ প্রার্থী থাকায় এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংসদ সদস্য হিসেবে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

হালনাগাদ সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬