মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সরকার বদলালেও প্রতিষ্ঠানে বন্ধ হয়নি দলীয়করণের সংস্কৃতি: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের আমলে যেসব প্রতিষ্ঠান ও খেলার মাঠ তাদের নিয়ন্ত্রণে ছিল, এখন সেগুলোর অনেক জায়গায় বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক দল, ক্রীড়াঙ্গন ও প্রশাসনসহ বিভিন্ন খাতে দীর্ঘ দিনেও কার্যকর প্রাতিষ্ঠানিক রূপরেখা গড়ে ওঠেনি। এই সংকট উত্তরণের জন্যই রাষ্ট্র সংস্কারের বিষয়টি সামনে এসেছিল। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু সুযোগ ছিল, ততটুকুর মধ্যে যোগ্য ব্যক্তিদের পদায়ন, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, রাজনৈতিক দলের ভিন্ন মত ও আদর্শ থাকা স্বাভাবিক, তবে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে বসলে তাঁকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হয়। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আবারও সেই দলীয়করণের বিস্তার ঘটছে। ফলে ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা এখন জরুরি হয়ে পড়েছে।

শিশুদের বিকাশে খেলার মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও দখলের কারণে শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। দীর্ঘদিনের এই অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি রুখতে দখলকৃত খেলার মাঠ পুনরুদ্ধার এবং স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকার বদলালেও প্রতিষ্ঠানে বন্ধ হয়নি দলীয়করণের সংস্কৃতি: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬