মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৫ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা এবং কওমি মাদরাসাগুলোর খেদমতে দেশের আপামর তৌহিদি জনতা ও আলেম-উলামাদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি।

রাজধানীর ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, আলেম-উলামাদের সামাজিক সম্মান বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদরাসার উন্নয়নকে বর্তমান সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এই মহাসম্মেলনে ধর্মমন্ত্রীর দেওয়া বক্তব্যের কথা বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ইলম ও তাকওয়ার এই ঐতিহাসিক আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য শায়খুল হাদিস ও ইসলামি চিন্তাবিদদের অংশগ্রহণ মহাসম্মেলনটিকে অনন্য এক মাত্রায় উন্নীত করেছে। তিনি দস্তারে ফজিলতপ্রাপ্ত নবীন আলেমদের অভিনন্দন জানিয়ে তাদের দ্বীনি দাওয়াতি জীবনের সমৃদ্ধি কামনা করেন।

জামিয়া ফরিদাবাদের অবদান স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, ১৯৫৬ সালে দেওবন্দি ভাবধারায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি কেবল কোনো সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ইসলামি মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান দুর্গ। হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী (রহ.)-এর যোগ্য শাগরেদ আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) খাঁটি শরিয়তের খেদমতের লক্ষ্যেই এটির ভিত্তি স্থাপন করেছিলেন।

বক্তব্যে তিনি মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ্জী হুজুর (রহ.), মাওলানা আতাউর রহমান খান (রহ.) এবং আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-সহ বুজুর্গদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি বর্তমান মুহতামিম মাওলানা মো. আব্দুল কুদ্দুসের চার দশকের দীর্ঘ মেহনতের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিএনপি যখনই দেশ পরিচালনায় এসেছে, তখনই ধর্মীয় প্রতিষ্ঠান ও কওমি মাদরাসার সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আড়াই দিনেই ইনিংস হার, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিপর্যয়

25 November 2026

৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

হালনাগাদ সময় : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬