বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বাইসাইকেল চালিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রেস উইং জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর মান যাচাইয়ের অংশ হিসেবে তিনি নিজে একটি সাইকেল চালিয়ে পরখ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
পর্যায়ক্রমে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।





















