মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র আন্তরিক নয়: হাসনাত আব্দুল্লাহ

  • হালনাগাদ সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের নিয়ে কোনো সুনির্দিষ্ট ভাবনা নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয়। বুধবার (২৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষকরা চান তাঁদের সংকট যেন জাতীয় সংসদে তুলে ধরা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এনসিপির পক্ষ থেকে তা জোরালোভাবে তুলে ধরা হবে। শিক্ষকদের রাষ্ট্রের বিবেক হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা তৃতীয় শ্রেণির জীবনযাপন করেন, দ্বিতীয় শ্রেণির চাকরি করেন, অথচ প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন। এটি অত্যন্ত মহান একটি কাজ। শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে তাঁদের অবস্থান থেকে যা যা করা প্রয়োজন, তা তাঁরা করবেন বলেও আশ্বস্ত করেন এই সংসদ সদস্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র আন্তরিক নয়: হাসনাত আব্দুল্লাহ

হালনাগাদ সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬