মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৫ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা ইমন হাচান হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএসএম মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এএসআই তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর রমনার ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবন উদ্দিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে ধানমন্ডি-২৭ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় মামলার বাদী মো. ইমন হোসেন বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে ইবনে সিনা হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ২০২৪ সালের ৩ অক্টোবর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

উক্ত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৭৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলার ৭৫ নম্বর এজাহারনামীয় আসামি কেএসএম মোস্তাফিজুর রহমান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে বন্যা: ৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ২৩

25 November 2026

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

হালনাগাদ সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬