মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • হালনাগাদ সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ রিটটি দায়ের করেন। রিটকারী ‘জুলাই যোদ্ধারা’ হলেন— এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হলেও তার জবাব না পেয়ে এই রিট দায়ের করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করা হয়েছিল। তবে উক্ত আদেশটি সাময়িক হওয়ায় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্ত ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া রিটে দেশের সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনা ও সহিংস তৎপরতার বিবরণও তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হালনাগাদ সময় : ০৯:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬