মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৪ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চুয়েটে দুই পক্ষের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত সাংবাদিক

  • হালনাগাদ সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রথম দফায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেও বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছিল। ঘটনার প্রায় সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। ওই সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের মধ্যে একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে সংশ্লিষ্ট জুনিয়রকে সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এমনকি জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার জেরে ভৈরবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এরই জের ধরে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনায় বসেন। সেখানে দুই পক্ষেরই শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

এই সংঘর্ষে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সমগ্র ঘটনার বিষয়ে শিক্ষার্থী ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে পাঁচজন মিলে ঝামেলা তৈরি করেছিল। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা এর সঙ্গে যুক্ত ছিল। শুরুতে আমরা সবাই মিলে আমাদের ব্যাচের একটি সাধারণ আলোচনায় বসেছিলাম এবং আলোচনা অত্যন্ত সুন্দরভাবেই এগোচ্ছিল। কিন্তু ওরা নিজেরা সুকৌশলে বিশৃঙ্খলা তৈরি করে আমার বন্ধুদের মারধর করে। এমন পরিস্থিতিতে তো কেউ চুপ করে বসে থাকতে পারে না, আর ঠিক তখনই মারামারির সূত্রপাত হয়।’

এ বিষয়ে অভিযুক্ত রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, রাতের এই সংঘর্ষে মোট পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চুয়েট চিকিৎসাকেন্দ্র ত্যাগ করেন। বাকি দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় চিকিৎসক না দেখিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।

এদিকে উত্তেজনাকর এই সংঘর্ষের সময় ঘটনার ভিডিও ধারণ করছিলেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলমান মারামারি থামাতে তিনি এগিয়ে গেলে ২০২১-২২ শিক্ষাবর্ষের…

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চুয়েটে দুই পক্ষের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত সাংবাদিক

হালনাগাদ সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬