মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেটের শুভযাত্রা

  • হালনাগাদ সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের ২০০৬ সাল থেকে শুরু হওয়া পথচলায় নতুন অর্জন হিসেবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট।

আধুনিক নকশা ও সুন্দর সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ। কেএফসির নতুন আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে তৈরি এই রেস্তোরাঁটি বাংলাদেশের অন্যতম বড় আউটলেট। এখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার খেতে পারবেন। পাশাপাশি, এটি একটি সম্পূর্ণ ডিজিটাল রেস্তোরাঁ, যেখানে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। ফলে অতিথিরা আরও সহজে ও দ্রুত নিজেদের খাবার অর্ডার করতে পারবেন।

কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

৫০তম রেস্টুরেন্ট উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, “বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেটের শুভযাত্রা

হালনাগাদ সময় : ০৪:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬