মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৫ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকায় কনসার্ট নিয়ে গুঞ্জন, আসছেন কি পপ তারকা শাকিরা?

  • হালনাগাদ সময় : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘হিপস ডোন্ট লাই’—বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা কি এবার মাতাবেন ঢাকার মঞ্চ? এমন সম্ভাবনাই তৈরি হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশের এক ঘোষণায়।

২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আয়োজন করার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। শুক্রবার রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম শাকিরা। ঢাকায় তার কনসার্ট বাস্তবায়িত হলে এটি হতে পারে দেশের সংগীতাঙ্গনের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য কিংবা টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করা হয়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শাকিরার পক্ষ থেকেও এখন পর্যন্ত বাংলাদেশ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তাই আপাতত ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে আয়োজকদের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় কনসার্ট নিয়ে গুঞ্জন, আসছেন কি পপ তারকা শাকিরা?

হালনাগাদ সময় : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬