মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

  • হালনাগাদ সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ শনিবার (২৮ নভেম্বর) শেষ হচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান ইউনিটে।

অন্যদিকে, আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে আইবিএ ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৮৪ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ৯৭ হাজার ২৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৯৭ হাজার ৫টি আবেদন পড়েছে, যেখানে আসনপ্রতি আবেদন সংখ্যা ৩৩ দশমিক ৬টি।

এদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৩৪৫ জন আবেদন করেছেন এবং আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী আবেদন করায় এখানে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে ৮৪ দশমিক ৩৬ জনের মধ্যে। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪৩৯ জন আবেদন করেছেন, যা আসনপ্রতি ৪১ দশমিক ৮৩টি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পর এনডিএফ থেকেও ডা. ইসমাইল অব্যাহতিপ্রাপ্ত

28 November 2026

চরিত্রের প্রয়োজনে ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

হালনাগাদ সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬