মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

২০২৮ সাল থেকে শিক্ষাব্যবস্থায় যুক্ত হবে নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষায় নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা উন্নয়ন, নতুন খেলার মাঠ নির্মাণ এবং জরাজীর্ণ ভবন সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বক্তব্য দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২০২৮ সাল থেকে শিক্ষাব্যবস্থায় যুক্ত হবে নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬