মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আত্মপ্রকাশ করল ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’

  • হালনাগাদ সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক এই জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলের সঙ্গে চামড়া শিল্প গভীরভাবে সম্পৃক্ত। এই খাতের টেকসই উন্নয়নে কেবল একটি নির্দিষ্ট সমস্যা বা প্রযুক্তিগত সমাধানের ওপর নির্ভর না করে পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ার সঠিক সংরক্ষণ, বাজার সম্প্রসারণ ও নীতিগত সহায়তার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম তার বক্তব্যে বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়ত না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ ফাউন্ডেশনের রূপকল্প (ভিশন), অভিলক্ষ্য (মিশন) ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, শিল্পের সব খাত, ট্রেড বডি, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ।

প্রবন্ধে তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারের কাঙ্ক্ষিত হিস্যা মিলছে না। এই শূন্যতা পূরণে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কাজ করবে।

এর মধ্যে রয়েছে এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, এসএমই ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন ফাউন্ডেশন। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’-তে রূপান্তর এবং শ্রমিক সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সংস্থাটি কাজ করবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আত্মপ্রকাশ করল ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’

হালনাগাদ সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬