মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডিআইইউ জব উৎসবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান

  • হালনাগাদ সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দুই দিনব্যাপী ‘ডিআইইউ জব উৎসব ২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবে প্রায় ১ হাজার ৫০০ চাকরির পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও ৩২টি বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘Connecting Job Seekers to Employers’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। করপোরেট প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, ওষুধশিল্প, ব্যাংক ও আর্থিক খাতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নিয়ে চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহ ও প্রাথমিক সাক্ষাৎকার গ্রহণ করবেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আমেরিকা ও জাপান উইংয়ের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রস্তুত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে তাদের দক্ষতার সমন্বয় সাধনের মাধ্যমেই এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

তরুণদের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে, অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: শফিকুর রহমান

27 November 2026

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিআইইউ জব উৎসবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান

হালনাগাদ সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬