মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধসহ শিক্ষা সংস্কার আইন পাস

  • হালনাগাদ সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইতালির পার্লামেন্টে বহুল আলোচিত শিক্ষা সংস্কার আইন পাস হয়েছে। এর ফলে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরা চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়েছে এবং স্কুলের শ্রেণীকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান জারি হয়েছে।

এই আইনের ফলে এখন থেকে শিক্ষার্থীরা স্কুল চলাকালে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখার পোশাক পরতে পারবে না। আইন অমান্য করলে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। শিক্ষার্থী নাবালক হলে সেক্ষেত্রে তার বাবা-মা বা আইনি অভিভাবককে দায়ী করা হবে। পাশাপাশি, বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

২৬ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অফ ডেপুটিজ’-এ পাস হয়েছে আইনটি। ভোটাভুটির সময় আইনটির পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়েছিল। ২৬ নভেম্বর চেম্বার অব ডেপুটিজে পাস হওয়ার ফলে পার্লামেন্টের উভয়কক্ষে আইনটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

আইন পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই আইনটি একটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য হলো ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধসহ শিক্ষা সংস্কার আইন পাস

হালনাগাদ সময় : ০৪:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬