রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৬৫ জন নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে শুধু পকেট মারার উদ্দেশ্যে রাজশাহীতে এসেছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।
























