মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৫ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, পুড়ে গেল একাংশ

  • হালনাগাদ সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার আগেই টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।

অপর দিকে নাটোর বগুড়া-মহাসড়কের বারুহাট এলাকায় যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে মশাল মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, পুড়ে গেল একাংশ

হালনাগাদ সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬