মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৫ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

  • হালনাগাদ সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

একসময়ের অপ্রতিরোধ্য ব্রাজিল জাতীয় দল সময়ের পরিক্রমায় এখন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করতে হিমশিম খাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লড়াকু মানসিকতার বিপরীতে ব্রাজিলের বর্তমান দলটির পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ব্রাজিলের ফুটবল সংস্কৃতি এবং বর্তমান দল নিয়ে খোলামেলা কথা বলেন সাবেক এই তারকা স্ট্রাইকার। তার মতে, ইউরোপীয় ফুটবলের অন্ধ অনুকরণ করতে গিয়ে ব্রাজিল তাদের নিজস্ব স্বকীয়তা ও সৃজনশীলতা হারিয়ে ফেলছে।

রোনালদো বলেন, আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। অথচ একসময় আমাদের সাফল্যের মূল চাবিকাঠি ছিল নিজস্ব প্রতিভার ওপর অগাধ আত্মবিশ্বাস।

দলের বর্তমান সংকট প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ব্রাজিল দলের মধ্যে বিশ্বকাপ জয়ের মতো যথেষ্ট শক্তি বা দলীয় সংহতির ঘাটতি রয়েছে। মাঠে দলগত ঐক্যের অভাবই তাদের সাফল্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

হালনাগাদ সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬