ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। শনিবার ভোরে উপজেলার নবাবগঞ্জ সংলগ্ন সোনামুখী বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬