ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বহিষ্কার, পরীক্ষার্থীর হামলায় আহত ৪ স্টাফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করে এবং পালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে তাকে আটক করে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ (রোল: ১৯৯৮৬০)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে আহনাফ আহমেদকে বহিষ্কার করা হয়। তাকে কন্ট্রোল রুমে নেওয়ার সময় তিনি উপস্থিত স্টাফদের ওপর হামলা চালান।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মী মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বলসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, পরীক্ষার্থী হঠাৎ উত্তেজিত হয়ে স্টাফ ও অন্যদের ওপর হামলা চালায় এবং তাকে আটকাতে গেলে তিনি গুরুতরভাবে আহত হন।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং পরে সে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফকে মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক নিয়ম ভঙ্গের কারণে পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বহিষ্কার, পরীক্ষার্থীর হামলায় আহত ৪ স্টাফ

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬