ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ-বাস সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে একটি বিআরটিসি বাস ও টাইলসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে সালান্দর এলাকার সিংপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটির সঙ্গে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে আসা পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপে থাকা এক কর্মচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি টাইলস কোম্পানির কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় বিআরটিসি বাসের হেলপার এবং পিকআপের চালকও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ-বাস সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬