ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে অবৈধ মজুতবিরোধী অভিযান: গোডাউনে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার তারাব ইউনিয়নের কাজীপাড়া চৌরাস্তায় এই বিশেষ অভিযান চালানো হয়।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামে দুই ব্যক্তির গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুতকৃত মোট ৯টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হচ্ছিল এবং পরে বোতলজাত করে ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক নকল স্টিকার লাগিয়ে বাজারজাতকরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক জানান, তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

রূপগঞ্জে অবৈধ মজুতবিরোধী অভিযান: গোডাউনে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

আপডেট সময় : ০১:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬