ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামি বলে জানা গেছে।

গত ২৪ ঘন্টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ছিনতাইকারী ও পরোয়ানাভূক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলো মো. রফিক (৩৮), আব্দুল ওয়াহিদ (২৪), রহিম ওরফে রং চা (৩৮) ও আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, শহরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষকে নিরাপদ রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬