ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত: বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী চৈতির মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে দোষী চালকের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি দ্রুত দোষী অটোরিকশা চালককে গ্রেপ্তার করে স্কুল প্রাঙ্গণে হাজির করার এবং নগরীতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। প্রশাসক শিরীন পরে নিজে ক্লাসে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

প্রশাসক শিরীন বলেন, চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যুর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। চিকিৎসা সেবায় কোনো গাফিলতি পাওয়া গেলে দোষীদের ছাড় দেওয়া হবে না। তিনি প্রশ্ন তোলেন, যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তারা কি স্কুলছাত্রী চৈতিকে ফিরিয়ে দিতে পারবে?

স্থানীয়দের অভিযোগ, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুল সংলগ্ন সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তাকে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতাল এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের মতে, নগরীর ওই সড়কে পূর্বেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু দোষীদের বিচার না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানিয়েছেন, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। শেবাচিম হাসপাতালের পরিচালককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেদ্দায় সৌদি যুবরাজ ও শাহবাজ শরিফের বৈঠক: গুরুত্ব পেল আঞ্চলিক স্থিতিশীলতা

অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত: বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাস

আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬