ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ৬ আসামি, ন্যায়বিচারের প্রত্যাশা প্রসিকিউশনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার কার্যক্রম পরিচালনা করছেন।

মামলার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদের শাহাদাত বরণ পুরো বিশ্ব দেখেছে। জাতিসংঘের প্রতিবেদনেও এই নির্মম হত্যাকাণ্ডের বিবরণ উঠে এসেছে। তদন্তে আমরা অকাট্য তথ্য-প্রমাণ পেয়েছি এবং আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, এই মামলার মাধ্যমে দেশবাসী একটি কাঙ্ক্ষিত ও ন্যায়বিচার পাবে।

প্রসিকিউটর মঈনুল করিম জানান, আবু সাঈদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর জবানবন্দিও রয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউশন জানায়, গত ১৬ জুলাই রংপুরে বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের লাঠি ও গুলির আঘাতে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ছোড়া গুলিতেই তার মৃত্যু নিশ্চিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ৬ আসামি, ন্যায়বিচারের প্রত্যাশা প্রসিকিউশনের

আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬