ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬